Monday, 2026-08-17, 11:02 PM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  August 2026  »
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    স্বামী স্ত্রীর

    ●|● উত্তম স্ত্রীর পরিচয় ●|●
    হযরত আবু হুরাইরা রা. বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল ‘উত্তম স্ত্রীর পরিচয় কী?’ আল্লাহর রাসূল বললেন, ‘যার দিকে তাকালে স্বামী আনন্দবোধ করে, যে স্বামীর আদেশ পালন
    করে এবং নিজের সতীত্ব ও স্বামীর সম্পদে তার অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকে।’- [মুসনাদে আহমদ ২/২৫১]

    আপনার সুখী ও সফল দাম্পত্য জীবনের জন্য ২০ টি পরামর্শঃ----------

    ১) পস্পরের উপর অগাধ বিশ্বাস রাখুন, পরস্পরকে সাহায্য করুন আর সবসময় ভালোটা দেখুন।
    ২) আপনার স্বামী/স্ত্রীকে সমসময় খুশী রাখুন আর সে আপনার কাছে অনেক মূল্যবান কিছু এটা বোঝান।
    ৩) সবসময় কৌতুকপ্রিয়, হাসিখুশি, যে কোন কাজের সহায়ক, শ্রদ্ধাশীল ও বিনোদনপ্রিয় হোন।
    ... ৪) কখনো আপনার অতীতের ভুলগুলোকে বর্তমানে নিয়ে আসবেন না।
    ৫) আপনার স্বামী/স্ত্রীকে সর্বদা ভাল কাজে উৎসাহিত করুন এবং তার অন্তরে আশা জাগান।
    ৬) কখনো পরস্পরকে কোন ব্যাপারে তুলনা করবেন না, তা যত ক্ষূদ্র বিষয়ই হোক না কেন।
    ৭) আপনার স্বামী/স্ত্রীকে নতুন কিছুর দ্বারা সহসাই চমকে দিন।
    ৮) যতটা সম্ভব আপনার স্বামী/স্ত্রীর সাথে বেশি সময় কাটান।
    ৯)_আপনার স্বামী/স্ত্রীকে তার সাজগোজে সাহায্য করুন, আর পরস্পরের চোখে সর্বদা সুন্দরী/সুদর্শন থাকতে চেষ্টা করুন।
    ১০) একে অপরে কথা মনযোগ সহকারে শুনুন ও যথার্থভাবে মান্য করুন।
    ১১) পারস্পরিক দ্বন্দ, উপেক্ষা করা, মিথ্যা বলা, সন্দেহ করা, খারাপ আচরণ করা এবং রাগ করা ইত্যাদি হতে বিরত থাকুন।
    ১২) আপনার স্বামী/স্ত্রীর সাথে আপনার চিন্তা ও সমস্যাগুলো উন্মুক্ত হৃদয়ে আলোচনা করুন।
    ১৩) আপনাদের কেউ একজন যদি কোন কারণে রাগান্বিত হয়েই যান, তাহলে অপরজনকে অবশ্যই শান্ত থকতে হবে।
    ১৪) অযথা কোন কারণে তর্ক করবেন না। আপনার ভুল হোক বা না হোক সুন্দর ও শান্ত চিত্তে ‘দুঃখিত’ বলুন।
    ১৫) সর্বদা আপনাদের বিয়ের সফলতা ও পরস্পরের মধ্যে সুদৃঢ় বন্ধন সৃষ্টির জন্য আল্লাহর নিকট দু’আ করুন।
    ১৬) আপনার স্বামী/স্ত্রীর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকুন।
    ১৭) আপনার স্বামী/ স্ত্রীকে ‘আমি তোমাকে ভালবাসি’ বলুন।
    ১৮) পরস্পরকে ভালোভাবে বুঝুন।
    ১৯) কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলুন।
    ২০) একসাথে খাওয়া-দাওয়া করুন, একসাথে থাকুন আর একসাথে আল্লাহর ‘ইবাদাত করুন।