Monday, 2026-03-30, 3:59 AM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  March 2026  »
SuMoTuWeThFrSa
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    স্ত্রী কে ভালবাসুন

    ।। জানার আছে অনেক কিছু ।।
    ...যখন সে আপনার চায়ে ছোট একটি চুমুক দেয়। কারণ, সে নিশ্চিত হতে চায় চা টি আপনার পছন্দ মত হয়েছে কিনা।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে আপনাকে নামাজ পড়তে জোর করে। কারণ সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে আপনাকে সন্তানদের সাথে খেলা করতে বলে। কারণ সন্তানদের অভিভাবক সে একা নয়।
    ...
    স্ত্রী কে ভালবাসুন...যখন সে আপানাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ, সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে।

    স্ত্রী কে ভালবাসুন...যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে। কারণ, আপনারও এমন অনেক দোষ ত্রুটি রয়েছে।

    স্ত্রী কে ভালবাসুন...যখন তার রান্না খারাপ হয়। কারণ, সে ভাল রান্নার চেষ্টা করেছে।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সকাল বেলায় তাকে উষ্কখুষ্ক দেখায়। কারণ, সে আবার আপানরই জন্য সাজগোজ করবে।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে আপনাকে সন্তানের লেখাপড়ায় সাহায্য করতে বলে। কারণ সে চায় আপনাকে সংসারের অংশ হিসেবে পেতে।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে জানতে চায় তাকে মোটা লাগছে কিনা। কারণ, আপনার মতামত তার কাছে অনেক গুরুত্বপূর্ণ; এজন্য তাকে বলুন সে সুন্দর।

    স্ত্রী কে ভালবাসুন...যখন তাকে সুন্দর দেখায়। কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়। কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে এমন কোন উপহার দেয় যা আপনার পছন্দ হয়নি। কারণ সে আপনাকে খুশি করতে চায়, তাই তাকে বলুন, ঠিক এমন উপহারই আপনার প্রয়োজন ছিল।

    স্ত্রী কে ভালবাসুন...যখন তার মধ্যে কোন বদঅভ্যাস গড়ে ওঠে। কারণ আপনারও এমন অনেক বদঅভ্যাস রয়েছে; প্রজ্ঞা আর কোমলতার সাথে তার সেই বদঅভ্যাস পরিবর্তন করানোর সময় এখনো আপনার আছে।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে অকারণেই কাঁদে। তাকে বলুন সব ঠিক হয়ে যাবে।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে PMS বা মাসিক অবসাদ এ ভোগে। তার জন্য চকলেট আনুন, তার পায়ের পাতায় ও কোমরে মালিশ করে দিন, এবং তার সাথে নিছকই গল্প করুন (বিশ্বাস করুন এতে কাজ হয়!)

    স্ত্রী কে ভালবাসুন...যদি সে অসন্তোষজনক কিছু করে ফেলে। এরকম হতেই পারে এবং এর রেষ একসময় কেটেও যাবে।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে আপনার কাপড়ে ভুলবশতঃ দাগ লাগিয়ে ফেলে। একটি নতুন জামা আপানি এমনিতেও কিনতেন।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে আপনাকে বলে আপনার কিভাবে ড্রাইভ করা উচিৎ। সে শুধু চায় আপনি নিরাপদে থাকুন।

    স্ত্রী কে ভালবাসুন...যখন সে তর্ক করে। সে তাই চায় যা আপানাদের দুইজনের জন্যই ভাল হয়।

    স্ত্রী কে ভালবাসুন...সে শুধু আপনারই। এটি ছাড়া তাকে ভালবাসার অন্য কোন বিশেষ কারণেরও প্রয়োজন নেই!!!



    একজন প্রকৃত প্রেমিক তার প্রেমিকার প্রতি Sexual Tension অনুভব করে না, করলেও তা ভালোবাসা এবং প্রেমিকার প্রতি সম্মানের চেয়ে বেশি নয়।
    একজন প্রকৃত প্রেমিককে যদি বলা হয়"তোমার গার্ল ফ্রেন্ড কে তুমি স্ত্রী হিসেবে পাবে, কিন্তু ফিজিকালরিলেশন করতে পারবে না", তবে সে তাতেও স্বানন্দে রাজি হবে।

    একজন কপট, ভন্ড প্রেমিকই তার প্রেমিকাকে শারীরিক সম্পর্কের জন্যে তাগাদা দেয়, বা প্ররোচিত করে। এক্ষেত্রে, একটা মেয়ে এ কথাটা বুঝতে পারে না, একজন প্রকৃত প্রেমিক তার প্রেমিকাকে খুবই সম্মান করে, কেবলমাত্র ভন্ডরাই কুরুচিকর প্রস্তাব দিতে পারে।

    মেয়েদের সতর্ক হতে হবে। কিছুটা বুদ্ধিমান হতে হবে, এবং কথিত প্রগতিশীলদের মগজধোলাই-মার্কা কূটবুদ্ধি থেকে বের হয়ে আসতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত।